আখাউড়া-সিলেট রেল সেকশনে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় গত ২ দিনে ১জন পুরুষ ও ১জন নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
বৃহষ্পতিবার সকালে তেলিয়াপাড়া রেল স্টেশনের ১ কিলোমিটার দক্ষিণে এক্তিয়ারপুর নামক স্থানে রেল লাইনের পাশ থেকে হাবিব মিয়া (২৮) নামে এক লোকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। হাবিব মিয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের হিরা মিয়ার ছেলে।
রেল পুলিশের এস আই ইমরান আহম্মদ জানান রেললাইনের পাশে হাবিব মিয়ার ট্রেনেকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বৃহষ্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় ২ দিন পূর্বে হাবিব মিয়ার স্ত্রী মারা গেছে।
বুধবার বিকালে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাতনামা এক হিন্দু নারী (২০) আত্মহত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪টায় এক নারী রেল লাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাপ দেয়। তার শরীর দ্বিখণ্ডিত হযে মৃত্যু হয় তার।
আরও পড়ুনঃ ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও হবিগঞ্জ পিবিআই ওসি মোক্তাদির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ হবিগঞ্জ সদর মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু