জেরিনের নতুন আইটেম

বলিউডের টাইগার সালমান খানের সঙ্গে 'ভির' বলিউডে ক্যারিয়ার শুরু করেন জেরিন খান। তারপর বলিউডের নতুন কোনো ছবিতে আর তাকে দেখা না গেলেও সালমান খানেরই আরও একটি ছবিতে 'ক্যারেক্টার ঢিলা' শিরোনামের একটি আইটেম গানে তাকে দেখা গিয়েছে। নতুন তেমন কোনো ছবিতে তিনি এখন অভিনয়ও করছেন না। তবে বলিউডের প্রায় সব পার্টিতেই অংশ নেন তিনি। খুব শীঘ্রই জেরিন খানকে দেখা যাবে নতুন একটি ছবির আইটেম গানে। এই গানটিও সালমান খানের ছবিতেই। জানা গেছে, সালমান খানের 'শের খান' ছবির একটি আইটেম সংয়ে দেখা যাবে জেরিন খানকে। সমপ্রতি এক সাক্ষাত্কারে নতুন এই গানের কথা জানিয়েছেন 'ভির'খ্যাত এই নায়িকা।