নাটকে গজলশিল্পী মেসবাহ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২০:১৫
তরুণ চলচ্চিত্র নির্মাতা পার্থিব রাশেদ নির্মিত ‘স্বপ্নের দিন’ টেলিছবিতে এই প্রথমবারের মতো অভিনয় করেছেন গজলশিল্পী মেসবাহ আহমেদ। জাসমিন জামিল চলচ্চিত্রের ব্যানারে টেলিছবিটি প্রযোজনা করেছেন লন্ডন প্রবাসী মোহাম্মদ রাজ। ছবিটির কাহিনী সম্পর্কে পরিচালক পার্থিব রাশেদ বলেন, ‘সাইকো থ্রিলার টেলিছবি ‘স্বপ্নের দিন' এ উঠে এসেছে একটি মধ্যবিত্ত পরিবারের নানান ক্রাইসিস। পরিবারের বড় মেয়ে অবিবাহিত লাভলী ৩২তম জন্মদিনে শহরে একা ঘুরতে বেড়িয়েছে। এই প্রথম তার একা শহর ভ্রমণ। বাইরে বের হয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না ও। অবশেষে মাথার ভিতরে লুকিয়ে থাকা কল্পনার নায়কের দেখানো পথ ধরে ঘুরতে থাকে বিভিন্ন যায়গায়। ঘুরতে ঘুরতে পরিচয় হয় একজন লোকের সাথে। যে লোকটি সকালে বের হয়েছে সন্যায় একজন নারী নিয়ে ঘরে ফিরবে বলে। দুপুরে বাড়ি ফেরার কথা থাকলে সন্যা পেরিয়ে যায়, লাভলী ঘরে আসে না। এদিকে বড় মেয়েকে একা বের হতে দিয়ে ঘরে ঘরে প্রচণ্ড যাতনায় ভুগছেন মা ফরিদা বেগম। আবার ছোট বোন বিউটিও কোনভাবেই মেনে নিতে পারছে না ব্যাপারটি। পরিণতি হয় খুনের মধ্য দিয়ে। বাবা মুখলেস সাহেব পেশায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। মানসিকভাবে বিকারগ্রস্থ নস্টালজিক একজন মানুষ। টেলিছবিতে মেজবাহ আহমেদ অভিনয় করেছেন লাভলীর কল্পনার স্বামীর চরিত্রে। মেসবাহ আহমেদ বলেন, ' আসলে কোনরকম পরিকল্পনা করে অভিনয় করিনি। এটা নিতান্তই শখের বশে করা। তবে আমি অভনয় বেশ উপভোগ করেছি। যতটুকুই করেছি খুবই সিরিয়াসলি অভিনয় করেছি। আশাতরি দর্শকের ভালোলাগবে।' অভিনয় করছেন- জেনি, আরমান পারভেজ মুরাদ, মুনিরা মিঠু, ড. ইনামুল হক, বাবু ও অপু। লিসা গাজীর উপন্যাস 'রৌরব' অবলম্বনে টেলিছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পার্থিব রাশেদ।