হোসেনপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে চার সন্তানের জননী রেজিয়া আক্তার (৬৫) মারা গেছেন। তিনি উক্ত গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ চুলার আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। এ সময় তার রান্নাঘর ছাড়াও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কাপড়ে আগুন লেগে মারাত্মকভাবে দগ্ধ হয়ে রেজিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন: মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও ইউএনও কমল কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/নূহু