বাউফল আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ ৯ বছর পর গতকাল মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয় চত্বরে । সম্মেলনে সভাপতিত্ব করেন বাউফল আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আসম ফিরোজ এমপি। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খান মোশারেফ হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর। শুরুতে হুইপ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন । সম্মেলনে দলের তৃণমূল থেকে ৩৩০জন কাউন্সিলর, এবং ৪৮০জন ডেলিগেট উপস্থিত ছিলেন । সভাশেষে দ্বিতীয়বারের মত আসম ফিরোজকে আবারো সভাপতি এবং মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট বাউফল উপজেলা কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০০৩ সালে বাউফল আওয়ামী লীগদের শেষ সম্মেলন অনুষ্ঠিত হয় । ওই সময়ও উল্লেখিত দু’জনই সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন।