অভয়নগরে পুলিশ ক্যাম্প ঘেরাও
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৯
যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ী ক্যাম্প ইনচার্জ আলমগীর হোসেনের বিরুদ্ধে শিশু ইমন হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা চার্জশীট প্রদান করার অভিযোগে বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশ ক্যাম্প ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করেছে। পরে জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাবের হস্তক্ষেপে বিক্ষুব্ধ গ্রামবাসী শান্ত হয়। ২০১১ সালে স্থানীয় নির্বাচনে মাইক ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা শিশু ইমনকে ৫দিন আটকে রেখে পরে হত্যা করে। পরে ইমনের পিতা জাফর আলী গাজী ২০১১ সালের ১২ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অর্থ বাণিজ্যের মাধ্যমে ইমন হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চার্জশীট প্রদান করেছে বলে এলাকাবাসী জনায়। ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বাশুয়াড়ী ক্যাম্প ইনচার্জ আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, অর্থ বাণিজ্যের অভিযোগ সঠিক নয়। কিছু লোকজন ক্যাম্পের দিকে আসছিল পরে তারা ফিরে যায়।”
পেট্রোল পাম্পে ধর্মঘট অব্যাহত
অভয়নগরের ৫টি পেট্রোল পাম্পে ধর্মঘট অব্যাহত থাকায় যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। ফলে যাত্রীদের চলাচলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। পেট্রোল পাম্পগুলো হলো: মেহেরুন ফিলিং স্টেশন, নওয়াপাড়া ফিলিং স্টেশন, আলেয়া ফিলিং স্টেশন,এমএইচ ফিলিং স্টেশন ও সিংগাড়ী ফিলিং স্টেশন।