কটিয়াদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১০
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কায়েস্থপল্লী গ্রামের গৃহবধূ ও এক সন্তানের জননী রোজিনা আক্তারের(২৫) লাশ পুলিশ উদ্ধার করে। মঙ্গলবার ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। রোজিনার পিতার বাড়ি একই উপজেলার সূতী নকলা গ্রামে। জানা যায়, সোমবার রাতে রোজিনা আক্তারের লাশ তার বিছানায় লেপ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রোজিনার ভাই লিটন মিয়া কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করে। এলাকাবাসীর ধারণা তার মৃত্যু রহস্যজনক।পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনাকে প্রায়ই তার স্বামী টাকা-পয়সার জন্য শারীরিক নির্যাতন করতো। এদিকে রোজিনার স্বামী জজ মিয়া ও শ্বশুর-শাশুড়ী পলাতক রয়েছে।