চন্দ্রপাড়া দরবারে ওরস
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১১
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বার্ষিক ওরস আজ বুধবার বাদ ফজর হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ (রহ.) শাহ্ চন্দ্রপুরীর মাজার শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। আগের দিন মঙ্গলবার বাদ জোহর পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জেকের-আজকার, শরিয়ত ও তরিকত সম্বন্ধে ওয়াজ-নছিহত হয়। মোনাজাত পরিচালনা করেন গদীনশীন পীর শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী।