নারীর নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৯
সরকার নারী অধিকার নিয়ে বড় বড় কথা বললেও, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একের পর এক ধর্ষণ-নিপীড়নের ঘটনা প্রমাণ করেছে দেশে আইন-কানুনের কোন বালাই নেই।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত গণধর্ষণ, শিশু ও নারী ধর্ষণ, এসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশিদ মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা নারীর নিরাপদ জীবন নিশ্চিত করতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।