নিভে যাচ্ছে শারমিনের চোখের আলো

কলেজছাত্রী শারমিন সুলতানার দুই চোখের রেটিনা জটিল রোগে আক্রান্ত। ফলে এক চোখ দিয়ে তিনি মোটেই দেখেন না। বর্তমানে তিনি ভারতের একটি হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সক জানিয়েছেন, শিগগিরই তার চোখে অস্ত্রোপচার করা না হলে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাবেন তিনি। ইতিমধ্যে চিকিত্সা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। এমতাবস্থায় অস্ত্রোপচার বাবদ অর্থ যোগাড় করা একেবারেই অসম্ভব। সাহায্যের জন্য সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছেন তার পিতা। যোগাযোগ: কাজী আসাদুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর: ৭০৩২, নওয়াপাড়া শাখা, ইসলামী ব্যাংক লিঃ, জেলা- যশোর। মোবাইল- ০১৭২১-১৮৩৬২২।