মেধাবী মুখ

মো. নূরুজ্জামান জুয়েল মো. নূরুজ্জামান জুয়েল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মধ্য আউশিয়া ইকরা মডেল একাডেমী (আইএমএ) থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মো. জাহাঙ্গীর আলম ও মাতা শাহিনূর বেগমের পুত্র। মো. মনোয়ার হোসেন মো. মনোয়ার হোসেন রাণীনগরের সায়েমউদ্দিন মেমোরিয়াল একাডেমী থেকে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী মন্টু আলী ও ফেরদৌসী বেগমের ছেলে। মমতা হেনা মিন্নি মমতা হেনা মিন্নি সীমান্ত পাবলিক স্কুল থেকে এবারের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ডাক্তার মো. মখলেছুর রহমান ও সুরাইয়া রহমানের মেয়ে। সৈয়দা রিসফিয়া রফিক (সামান্তা) সৈয়দা রিসফিয়া রফিক (সামান্তা) ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমপনী পরীক্ষায় দি ফ্লাওয়ার্স কে. জি অ্যান্ড হাই স্কুল, মৌলভী বাজার থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মৌলভী বাজারের ব্যবসায়ী। আব্দুল্লা আল ওবায়েদ সিরাজগঞ্জ জেলার তাড়াশের বারুহাস উচ্চ বিদ্যালয় থেকে আব্দুল্লা আল ওবায়েদ (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও আরিফা আক্তারের পুত্র। কে এম মাহির আসিফ কে এম মাহির আসিফ রাণীনগরের সায়েমউদ্দিন মেমোরিয়াল একাডেমী থেকে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক ও মাহবুবা খানমের ছেলে।