মৃত্যুবার্ষিকী

আব্দুল করিম মাস্টার আজ ২৩ জানুয়ারি বুধবার সমাজসেবক, শিক্ষাবিদ মরহুম আব্দুল করিম মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার নিজ বাড়ি চাঁদপুর জেলার, মতলব উত্তর উপজেলার ওটারচর গ্রামে এক দোয়া মাহফিল ও কোরানখানির আয়োজন করা হয়েছে। আলী আকবার আজ ২৩ জানুয়ারি, বুধবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম বশিরের বাবা মু:আলী আকবারের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর নতুন শ্রীনগরে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।