একটা রবি উঠেছিল
সেদিন আকাশ-বুকে,
রবির আলোয় ফুটেছিল
হাসি সবার মুখে।
সেই রবি আর আকাশ চিনতে
ভুলটি কোরো নাকো,
রবীন্দ্রনাথ সে রবির নাম
আকাশ জোড়াসাঁকো।
ধীরে ধীরে জ্বললো রবি
আকাশ গেল বেড়ে,
বিশ্ব হলো আকাশ যে তার
জোড়াসাঁকো ছেড়ে।
কিরণ যে তার ছড়িয়ে গেল
বিশ্ব ধরাধামে,
রবি হলো পরিচিত
‘বিশ্বকবি’ নামে।