শান্তি প্রতিষ্ঠায় অন্তহীন যুদ্ধ না করার অঙ্গীকার ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে অন্তহীন যুদ্ধের প্রয়োজন নেই। সোমবার দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বারের মতো শপথ অনুষ্ঠানে এক বক্তৃতায় ওবামা এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিশ্বে বেশি যুদ্ধে জড়াতে চান না উল্লেখ করে বারাক ওবামা বলেন, বিশ্বের সব সমস্যার দিকে বেশি নজর না দিয়ে আমেরিকা এখন নজর দিবে অভ্যন্তরীণ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গতি ত্বরান্বিত করার ওপর। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, বিশ্বে সব কর্নারে আমেরিকা তার মিত্র রাখবে। বিশ্বে বিরাজ করা দুর্যোগ মোকাবেলায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর আওতা বাড়ানো হবে। বিশ্বে স্বাধীনতাকামীদের পক্ষে আমাদের বিবেক এবং স্বার্থকে কাজে লাগাতে হবে। অন্যান্য জাতির সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করবো। আমেরিকার সম্ভাবনা সীমাহীন উল্লেখ করে ওবামা বলেন, আমাদের চলা এখনো অসম্পূর্ণ। আমেরিকাবাসীদের সব গুণ রয়েছে বলে ভাষণে জানান ওবামা। তার ১৫ মিনিটের ২১শ’ শব্দের ভাষণে বিশ্ব সন্ত্রাসবাদের বিষয়টি স্থান পায়নি। তীব্র শীত উপেক্ষা করে ওবামার শপথ অনুষ্ঠানে প্রায় ৬ লাখ লোকের সমাগম ঘটে।