বাস ভাড়া বৃদ্ধি
অযৌক্তিক, প্রত্যাহার
করুন :জামায়াত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২২:২২
বাস ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি বাস ভাড়া এক টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৪৫ পয়সা করা অন্যায় ও অযৌক্তিক। দরিদ্র জনগণের জন্য এ সিদ্ধান্ত মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল। বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের আগেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে মালিকরা ভাড়া বৃদ্ধি করেছে। এখন এ সুযোগে বাস ও পরিবহন মালিক কর্তৃপক্ষ ভাড়া আরো বৃদ্ধি করবে এবং দ্রব্যমূল্যের কষাখাতে জর্জরিত জনগণের দুর্ভোগ চরমে পৌঁছাবে।