জোকস

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :কী রে শুনলাম তুই না কি মিলির সাথে তোর সম্পর্ক ভেঙে দিয়েছিস? দ্বিতীয় বন্ধু :হুমম! ঠিকই শুনেছিস। ও আমাকে ধোঁকা দিয়েছে? প্রথম বন্ধু :কেন? ও কি তোকে রেখে আরেকটা ছেলের সাথে প্রেম করছিল? দ্বিতীয় বন্ধু :না। ও আমাকে বলেছিল যে ও তিনদিনের জন্য ঢাকার বাইরে বেড়াতে যাবে। কিন্তু যেদিন একথা বলেছে তার পরদিনই একটা শপিং মলে ওর সাথে দেখা হলো। প্রথম বন্ধু :কিন্তু তাতে সমস্যাটা কোথায়? দ্বিতীয় বন্ধু :সমস্যা নেই, তবে সে সময় আমার সাথে আমার আরেক বান্ধবী ছিল তো তাই... মাঝরাতে হঠাত্ ঘুম ভেঙে গেল স্ত্রীর। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলেন, স্বামী বিছানায় নেই। বিছানা থেকে নেমে স্বামীকে খুঁজতে গিয়ে দেখলেন স্বামী রান্নাঘরে এক কাপ কফি নিয়ে দেয়ালের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছেন আর কী যেন ভাবছেন। আবার মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিও মুছছেন। মাঝরাতে স্বামীর এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে তিনি বলতে শুরু করলেন—‘জানিনা তোমার আজকের এই দিনটার কথা মনে আছে কি না। আজ থেকে দশ বছর আগে এই দিনই আমি তোমার বাবার কাছে ধরা পড়ে গিয়েছিলাম। তখন তোমার সাথে প্রেম করি জেনে তোমার বাবা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিলেন, আমি যদি তোমাকে সেই মুহূর্তে বিয়ে না করি বা প্রতারণা করি তাহলে তিনি আমাকে দশ বছরের জেল দেবেন!’ আবেগাপ¬ুত হয়ে স্ত্রী বললেন, ‘তা মনে থাকবে না আবার। খুব মনে আছে! কিন্তু তুমি এতোদিন মনে করে এসব কথা ভেবে কাঁদছো।’ স্বামী উত্তর দিলেন, ‘না ভাবছি সেদিন তোমাকে বিয়ে... আজ আমি জেল থেকে মুক্তি পেতাম!’