টানা ১৭ দিন ডিএসইর লেনদেন দুইশ কোটির নিচে
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
গতকালও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে দুইশ কোটির নিচে। এ নিয়ে টানা ১৭ দিন ধরে বাজারে লেনদেন হলো দুইশ কোটির নিচে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৫ লাখ ১২ হাজার ৯৬১ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ১৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৬৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টি কোম্পানির শেয়ারের। আর হাত বদল হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৩৭৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো-ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, ইউনিক হোটেল, যমুনা ব্যাংক, বিএসসিসিএল, জেনারেশন নেক্সট, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-পূরবী জেনারেল ইন্সুরেন্স, ম্যাকসন স্পিনিং, সমরিতা হসপিটাল, নর্দান ইন্সুরেন্স, রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক্স, এরামিট সিমেন্ট, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, সামিট এলায়েন্স পোর্ট। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-১ম পিএফ মিউচুয়াল ফান্ড, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ড, কোহিনুর ক্যামিকেল, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ১, ইমাম বাটন, মেঘনা পেট ইন্ডস্ট্রিজ, রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্সটাইল, যমুনা অয়েল, আইসিবি ইমপ্লয়ি ১ম মিউচুয়াল ফান্ড।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২২৩ টাকা। লেনদেনকৃত ১৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ২২টির শেয়ারের দাম।