অনুষ্ঠিত হলো ৫৮তম ফিল্ম ফেয়ার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:০৭
শুধু এ বছরই নয়, গত বছরও বলিউডের সবক’টি অ্যাওয়ার্ড আসরের সেরা পুরস্কারগুলো জিতে নিয়েছেন বিদ্যা বালান ও রণবীর কাপুর। আগামী বছরও যদি তারা এই সফলতা ধরে রাখতে পারেন তাহলে হ্যাট্রিক করবেন এই জুটি। এবং তারা নিশ্চিত যে আগামী বছরও দেশের সবক’টি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শীর্ষ অ্যাওয়ার্ডগুলো জিতে নিবেন। সম্প্রতি অনুষ্ঠিত হলো বলিউডের সবচেয়ে বড় চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘ফিল্ম ফেয়ার’। এটি ছিল ফিল্ম ফেয়ারের ৫৮তম আসর। এই আয়োজনের শীর্ষে রয়েছে রণবীর কাপুরের ‘বারফি!’ এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যা বালানের ‘কাহানি’। গত বছর রণবীর কাপুর শীর্ষ পুরস্কারগুলো পেয়েছেন ‘রকস্টার’ ছবির জন্য আর বিদ্যা বালান ‘ডার্টি পিকচার’ ছবির জন্য। এবারের পুরস্কারের ফলাফল—সেরা চলচ্চিত্র ‘বারফি!’, সেরা অভিনেতা :রণবীর কাপুর ‘বারফি!’, সেরা অভিনেত্রী :বিদ্যা বালান, ‘কাহানি’, সেরা গল্প :‘কাহানি’, সেরা চলচ্চিত্র (জুড়ি) :‘গ্যাং অব ওয়াসেপুর’, সেরা অভিনেতা (জুড়ি) :ইরফান খান ‘পান সিং তোমার’, সেরা অভিনেত্রী (জুড়ি) :রিচা চাড্ডা ‘গ্যাং অব ওয়াসেপুর’, সেরা পার্শ্ব অভিনেতা :আনু কাপুর ‘ভিকি ডোনার’, সেরা পার্শ্ব অভিনেত্রী :আনুশকা শর্মা ‘জাব তাক হ্যায় জান’, সেরা নবাগত :আইয়ুশমান খুরানা ‘ভিকি ডোনার’, সেরা নবাগতা :ইলেনা ডিক্রুজ ‘বারফি!’, সেরা নবাগত পরিচালক :গৌরি সিন্ডে ‘ইংলিশ ভিংলিশ’, সেরা সংগীত পরিচালক :প্রীতম ‘বারফি!’, সেরা গীতিকার :গুলজার ‘ছাল্লা’ ‘জাব তাক হ্যায় জান’, সেরা চিত্রনাট্যকার :জুহি চতুর্বেদী ‘ভিকি ডোনার’, সেরা প্রোডাকশন ডিজাইন :রজত পোদার ‘বারফি!’, সেরা সম্পাদনা :‘কাহানি’, সেরা চিত্রনাট্য :সেতু ‘কাহানি’সহ আরও অনেক ক্যাটাগরিতে এই আয়োজনে পুরস্কার প্রদান করা হয়। আর ফিল্মফেয়ার আজীবন সম্মাননা প্রদান করা হয় ইয়াশ রাজ চোপড়াকে।