এডিটরস গেস্ট
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:০৮
বিশিষ্ট অতিথিদের নিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘এডিটরস গেস্ট’। মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের উপস্থাপনায় এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে এর দ্বিতীয় পর্ব। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কোনসে। বাংলাদেশের চলমান রাজনীতি, কূটনীতি, আগামীর সম্ভাবনা, গণমাধ্যমের ভূমিকা ও দ্বিদেশীয় সম্পর্কের নানাদিক নিয়ে কথা বলবেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল হক।