‘মিউজিক আওয়ার’-এ নজরুলের গান
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:০৮
আজ রাত ১১টা ১৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক ফোনোলাইভ কনসার্ট ‘মিউজিক আওয়ার’। জনপ্রিয় এ অনুষ্ঠানে দেশের বরেণ্য সব শিল্পীরা দর্শকদের অনুরোধে গান পরিবেশন করে থাকেন। মিউজিক আওয়ারের আজকের পর্বটি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মিউজিক আওয়ারের এ পর্বটি সাজানো হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ইসলামী গানগুলো নিয়ে। অনুষ্ঠানটি যথারীতি লাইভ প্রচার হবে। আজকের পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী সালাহ উদ্দিন আহমদ এবং আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেতা আলিফ। শিল্পীরা দিগন্তের স্টুডিওতে উপস্থিত থেকে ফোনে দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন, দর্শকদের অনুরোধে গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।