টেবিলে ভালোবাসা নিয়ে বসে আছি
অথচ ঠাণ্ডা হয়ে জুড়িয়ে যাচ্ছে হট চিকেন স্যুপ
চুলের ঘ্রাণ আর অবয়ব
একটি আয়নার মতো লাফাচ্ছে অবিরাম।
হাসি উড়ছে হাওয়ায়
হাসির আড়ালের অশ্রুগুলো ঝরে পড়ছে টুপটাপ
আগুন উসকে উঠছে চুলোয়
প্রতীক্ষা পুড়ছে মাংস পোড়ার গন্ধের মতো।
তবু নাছোড় প্রতীক্ষা নিয়ে বসে আছি
দিন মরে যাবার দৃশ্য দেখছি চারপাশে
আমাদের মধ্যে নির্ভয়ে নিঃশব্দে কড়া নাড়ছে বিদায়।