যে আগুন এখন

 

যে লেলিহান শিখা

পুড়িয়ে দিয়েছে

নুসরাত তোমাকে, মা

যে আগুন এখন ঘরে ঘরে

প্রতিবাদী প্রতিজ্ঞার প্রদীপে জ্বলে

 

যে শয়তানেরা

নর পিশাচ মানুষের অবয়বে ছিল

ওদের আর মানুষ ভেবো না

ওরা এ সমাজের যন্ত্রণা।

হুমকির মুখে ফেলে দেয়

ভালোবাসা মানবতা।

 

নুসরাত তুমি হারিয়ে যাওনি

প্রতিটি মানুষের বুকে

প্রতিবাদীর মশাল দিয়েছ জ্বেলে।

তুমি এক সোনার মেয়ে

চিরদিন রবে প্রতিবাদী মানুষের অহংকার হয়ে।