যমুনায় নাব্যতা সংকট

সার বোঝাই ৫৪টি জাহাজ দুর্গমচরে নৌঙর করে আছে

শুষ্ক মৌসুম শুরু না হতেই যমুনা নদীর নাব্যতা অস্বাভাবিক হ্রাস পাওয়ায় উত্তর জনপদে প্রধান জ্বালানি তেল ও সার ডিপো বাঘাবাড়ি নৌ-বন্দরে ২ সপ্তাহ যাবত্ সার সিমেন্ট ও তেল বোঝাই জাহাজ পৌঁছাতে পারছে না। যমুনার দুর্গমচর আন্ধারমানিক, বায়রারচর ও বাহাদুরপুরে অবস্থানকারী ৫৪টি জাহাজে ২০ হাজার টন সার নিয়ে নোঙর করে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বাঘাবাড়ি নৌবন্দর কর্তৃপক্ষ জানায়, অন্যান্য বছরের অপেক্ষা এ বছর আগে-ভাগেই যমুনা নদীর নাব্যতা হ্রাস পেয়েছে অস্বাভাবিক। সার, তেল ও সিমেন্ট ভর্তি জাহাজ বন্দরে ভিড়তে পানির গভীরতা দরকার ১০ ফুট থেকে ১২ ফুট। কিন্তু বর্তমানে ওই নদীতে পানির গভীরতা আছে ৬ ফুট থেকে ৮ ফুট। নাব্যতা সংকট সচল করার ব্যাপারে বিআইডব্লিউটি বলছে, সপ্তাহখানের মধ্যে তারা নৌ-চ্যানেলটি ড্রেজিং করে সচল করার ব্যবস্থা করবে। সার পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান প্রটোন ট্রেডাস প্রতিনিধি সোহরাব আলী জানান, দুর্গমচরে নোঙর করা জাহাজ থেকে সার আন লোড করে লাইটার জাহাজ ও নৌকায় করে সার বন্দরে আনতে হচ্ছে। এতে জাহাজ প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে।