নবীনগরে মহর্ষি মনোমোহনের
জন্মোত্সব আজ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাধক মরমী কবি মলয়া গানের রচয়িতা মহর্ষি মনোমোহনের ১৩৫তম জন্মোত্সব আজ বৃহস্পতিবার মহর্ষির জন্মস্থান উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সন্ধ্যায় মহর্ষির জীবন দর্শনের উপর আলোচনা সভা,রাতে মলয়া গানের আসর ও আরতি উপাসনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় ।