সন্ত্রাসী হামলায় সুগার মিলের নিরাপত্তা প্রহরী আহত

বুধবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের মুলাডুলি কৃষি খামারের আবুল হাসেম (৫০) নামের এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। আশংকাজনক অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষি খামার সূত্রে জানা যায়, সমপ্রতি চুরি করে খামারের আখ কাটার সময় বাধা দেয়ার ঘটনার জের হিসাবে দুষ্কৃতকারীরা ঘটনার দিন সকাল ৭টার দিকে পেছন দিক থেকে আবুল হাসেমের উপর হামলা চালায়