গফরগাঁওয়ে ইউপি সদস্যদের দুর্নীতির প্রতিবাদে সভা
গফরগাঁও(ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নের ইউপি সদস্যদের কাবিখা, টিআর ও হতদরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচিতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে গত মঙ্গলবার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের পালের বাজারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাহমুদ হোসেন জজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, হারুন অর রশিদ, মোবারক হোসেন দুলাল, মবকুল হোসেন, ফেরদৌস মাষ্টার, কমর উদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা মমিন প্রমুখ।