বানেগাকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আর্জেন্টিনা দল গোলরক্ষক:সার্জিও রোমেরো, মারিয়ানো অ্যান্ডুজার, ক্রিস্টিয়ান আলভারেজ। ডিফেন্ডার:হুগো ক্যাম্পাগনারো, ফেডরিকো ফার্নান্দেজ, ফেব্রিসিও কোলোচিনি, পাবলো জাবলেতা, এজাকুয়েল গ্যারে, ক্রিস্টিয়ান আনসালদি। মিডফিল্ডার:জাভিয়ার মাশ্চেরানো, ফার্নান্দো গ্যাগো, এভার বানেগা, এঞ্জো পেরেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, অগুস্টো ফার্নান্দেজ, ফ্যাবিয়ান রিনাউডো, ওয়াল্টার মন্টিলো। ফরোয়ার্ড:সার্জিও অ্যাগুয়েরো, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, ফ্রাঙ্কো ডি সান্তো, নিকোলাস গাইটান, এজাকুয়েল লাভেজ্জি। এভার বানেগাকে নিয়ে আর্জেন্টিনা আগামী মাসে সুইডেনের বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ফুটবল ম্যাচের দল ঘোষণা করেছে। ভ্যালেন্সিয়ার এ মিডফিল্ডার ২০১১ সালের অক্টোবরের পর আবারো দলে ডাক পেলেন। গাড়ি দুর্ঘটনায় তিনি ছয় মাস মাঠের বাইরে ছিলেন। প্যারিস সেন্ট জার্মেইনের উইঙ্গার এজাকুয়েল লাভেজ্জি ফিরেছেন দলে। আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা ২৩ সদস্যের দল ঘোষণা করলেন মঙ্গলবার। আগামী ৬ ফেব্রুয়ারি সুইডেনের সোলনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দলের ফরোয়ার্ড লাইনে যথারীতি লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরোর উপস্থিতি তারকাখচিত করেছে দলকে। এছাড়া মাঝ মাঠে আছেন জাভিয়ার মাশ্চেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, ফার্নান্দো গ্যাগোরা। গত বছরের অক্টোবরে উরুগুয়ে ও চিলির বিপক্ষে জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আলেসান্দ্রো সাবেলার অধীনে আর্জেন্টিনা গত বছর ১১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে তারা। এ সময়ে ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের একটি হেরেছে তারা; এ দুটি ম্যাচ অবশ্য ঘরোয়া ফুটবলারদের নিয়ে গড়া দলের ছিল।