এ্যাপোলো হসপিটালস ও
সিঙ্গাপুর কন্সুলেটের
চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৭
এ্যাপোলো হসপিটালস ঢাকা গতকাল বুধবার রিপাবলিক সিঙ্গাপুর কন্সুলেটের সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় রিপাবলিক সিঙ্গাপুর কন্সুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এ্যাপোলো হসপিটালস ঢাকায় দ্রুত ও সুনিশ্চিত চিকিত্সা সেবাসহ অন্যান্য কর্পোরেট সুবিধাসমূহ লাভ করবে। এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ডা. শাগুফা আনোয়ার এবং রিপাবলিক সিঙ্গাপুর কন্সুলেটের কনসুল মি. ডেরি লু স্ব-স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডা. শাগুফা আনোয়ার বলেন, কর্পোরেট চুক্তিভুক্ত রোগীদের সময়োপযোগী ও দ্রুত সেবা দেয়ার জন্য এ্যাপোলো হসপিটালস ঢাকা এই ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত রাখবে।-প্রেস বিজ্ঞপ্তি