হাতিরঝিল থেকে খণ্ডিত পা উদ্ধার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
রাজধানীর হাতিরঝিল জলাশয় থেকে গত মঙ্গলবার একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও কাউকে হত্যার পর তার শরীরের এ অংশটি জলাশয়ে ফেলে দিয়েছে। রমনা থানার ওসি শাহ আলম বলেন, স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে হাতিরঝিল জলাশয় থেকে পুলিশ পা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। পায়ের পাশাপাশি শরীরের অন্য কোনো অংশ এখানে আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।