বিবিয়ানা গ্যাস ফিল্ডে সস্ত্রীক রাষ্ট্রদূত ড্যান মজীনা

গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডের ৪টি প্যাড পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লি¬¬উ মজীনা ও রাষ্ট্রদূত পত্নী গ্রেস মজীনা। তিনি বিবিয়ানা গ্যাসফিল্ডের কার্যক্রম সরেজমিন পরিদর্শনের জন্য মার্কিন তেল-গ্যাস কোম্পানি শেভরন, বাংলাদেশের আমন্ত্রণে এ সফরে আসেন। সিলেট ওসমানী বিমান বন্দর থেকে সড়কপথে বিবিয়ানা গ্যাসফিল্ডের করিমপুর সাউথ প্যাডে পৌঁছেন। তিনি গ্যাস প্লান্টের কার্যক্রম পরিদর্শন শেষে শেভরনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় শেভরনের কর্মকর্তা ও কর্মচারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি করিমপুর সাউথ প্যাডে প্রায় ২ ঘন্টা অবস্থান করেন। এরপর তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি, দীঘলবাক, বক্তারপুরে শেভরন কর্তৃক নির্মিত নতুন গ্যাসফিল্ড পরিদর্শন করেন। সাউথ প্যাডে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়াতে তার প্রতিক্রিয়া জানা যায়নি। শেভরন বাংলাদেশের কর্মকর্তা বদরুদ্দোজা বদর বলেন, মার্কিন রাষ্ট্রদূত মজীনার সফরটি একান্ত ব্যক্তিগত। তাই সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি।