মির্জা ফখরুলের মুক্তির দাবি

কুমিল্লা শহরে বিএনপির অর্ধদিবস হরতাল আজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আজ কুমিল্লা শহরে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি। কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন জানিয়েছেন—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আজ ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কুমিল্লা শহরে অর্ধদিবস হরতাল চলবে। হরতাল সফল করতে সবাইকে আহ্বান করা হয়েছে।