আজ মুক্তি পাচ্ছে ‘টেলিভিশন’

আজ মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার পরিচালিত নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’। দীর্ঘ দিন ধরেই ছবিটি মুক্তির নানা প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিচালক ও ছবির অন্যান্য কলাকুশলীবৃন্দ। গত কয়েকদিন ধরে ছবিটির মুক্তি উপলক্ষে একাধিক চ্যানেলের অনুষ্ঠানে ছবিটির তারাকারাও অংশ নিয়েছেন। উল্লেখ্য, এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম শাহেদ, মুকিতসহ আরও অনেকে। অন্যদিকে মুক্তির বেশ আগেই দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছে এই ছবিটি। পুরস্কারও অর্জন করেছে একাধিক। এবার দেখা যাক তরুণ প্রজন্মকে হলে ফেরানোর বেলায় ছবিটি কতটুকু ভূমিকা রাখতে পারে।