‘জীবনঢুলী’র দ্বিতীয় লটের শুটিং শুরু
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৬
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ খুলনা জেলার বৈঠাঘাটা ও ডুমুরিয়ার চুকনগর এবং বাগেরহাটের চিতলমারি অঞ্চলে শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে বৈঠাঘাটার ফুলতলা গ্রামে শুটিং চলছে। ‘জীবনঢুলী’র ফিল্ম ইউনিট আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে শুটিং করে ঢাকায় ফিরবে। এ পর্যন্ত ছবিটির পঞ্চাশ ভাগ শুটিং সমাপ্ত হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধভিত্তিক ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত। ছবিটিতে অভিনয় করছেন—শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, উত্তম গুহ, রিমু খন্দকার, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, জামিলুর রহমান শাখা, গ্রুপ থিয়েটারের কিছু অভিনেতশিল্পী ও গ্রামীণ কিছু ঢাকী। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন উত্তম গুহ।