‘গেট সেট রক’-এর মোড়ক উন্মোচন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৭
‘গেট সেট রক’ রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন ব্যান্ড ‘সিক্স’ ও রানারআপ ব্যান্ড ‘রঙ’-এর কম্বাইন্ড অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হলো। অডিও প্রকাশনা সংস্থা জি-সিরিজ রাজধানীর বেইলি রোডস্থ একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবু রহমান, পার্থ বড়ুয়া ফুয়াদ নাসের বাবু এবং ‘গেট সেট রক’-এর তিন বিচারক পিলু খান, আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার।
উল্লেখ্য, ২০১১ সালে নেসক্যাফের আয়োজনে সারা দেশজুড়ে নতুন সংগীত প্রতিভার খোঁজে ‘গেট সেট রক’ শিরোনামে একটি রিয়েলিটি শো হয়েছিল। সেই নতুন সংগীত প্রতিভাদের সমন্বয়ে গড়া ব্যান্ডদলগুলোর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার ভিত্তিতে ২০১২ সালে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন ও রানারআপ। অ্যালবামটি বাজারজাত করছে জি-সিরিজ।