এই সময়ের ছড়া

গরম বাজার

ঘরে গরম বাইরে গরম

গরম দেখি বাজার

রোজার আগে পণ্য কেনায়

মানুষ হাজার হাজার

 

পেঁয়াজ রসুন মসলা আদা

এসব কিনতে নেই তো বাধা

মাছে গরম মাংসে গরম

তাপে গরম দামে গরম

ঢাকার সকল বাজার

 

ফরমালিন কেমিক্যালে পণ্য ভরা বাজার

মানুষ তবু যায় না হটে, কেনে হাজার হাজার

অপরাধীর স্বভাব গরম

পায় না তারা মোটে শরম

কারণ জানে মুখোমুখি হবে না তো সাজার