ঢাকায় তাইওয়ান ভার্চুয়াল ট্রেড শো আয়োজনের
প্রস্তাব ডিসিসিআইর
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
ঢাকা চেম্বারে (ডিসিসিআই) রেডিও লিংকের মাধ্যমে তাইওয়ান ভার্চুয়াল ট্রেড শো আয়োজনের প্রস্তাব করা হয়েছে তাইওয়ানকে। এর মাধ্যমে বাংলাদেশের আগ্রহী ব্যবসায়ীরা দেশটিতে রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খানের সঙ্গে তাইওয়ানের ট্রেড সেন্টারের ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাত্ করতে এলে তিনি এ প্রস্তাব দেন।
ডিসিসিআই সভাপতি জানান, ঢাকা চেম্বারে তাইওয়ানের ক্যাটালগ, ব্রসিউরের প্রদর্শনের জন্য একটি ডিসপ্লে সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে একই সাথে পৃথিবীর অন্যান্য দেশের ব্যবসায়ীর পরিচিতির সুযোগ হবে। ওডি ওয়াং ঢাকা চেম্বারের ওয়েবসাইটে তাইওয়ানের পণ্য সম্পর্কে তথ্য সন্নিবেশনের প্রস্তাব করেন। একই সাথে চলতি বছর তাইওয়ানে অনুষ্ঠিতব্য বিভিন্ন বাণিজ্য মেলায়ও বাংলাদেশি প্রতিনিধিদলকে অংশগ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।