স্বাস্থ্য সেবা বিষয়ক বিকেএমইএ’র দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর

সমপ্রতি বিকেএমইএ ঢাকা কার্যালয়ে বিকেএমইএ এবং সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান মেডিকনসাল্ট লিঃ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিকেএমইএ সভাপতি এ.কে.এম. সেলিম ওসমান এবং মেডিকনসাল্ট লিঃ-এর কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে বিকেএমইএ’র সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা চিকিত্সা সেবা গ্রহণে ছাড়সহ অন্যান্য সুবিধা পাবেন। একই দিনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এনটিপি কর্মসূচির আওতায় যক্ষ্মা প্রতিরোধকল্পে অন্য আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে নিট শিল্পের সাথে জড়িত শ্রমিকদের যক্ষ্মা রোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতা এবং চিকিত্সা সেবা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকেএমইএ ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, ২য় সহ-সভাপতি এ.এইচ. আসলাম সানি, সহ-সভাপতি (অর্থ) শামীম আহমেদ ও অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি