ডিএসইর লেনদেন দুইশ কোটি ছাড়াল
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
টানা ১৭দিন পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দুইশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গতকাল সপ্তাহের শেষদিনে ডিএসইতে লেনদেন হয়েছে ২১১ কোটি টাকা। গতকাল বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামে। ব্যাংকের ৩০টি কোম্পানির মধ্যে শুধু দুইটি কোম্পানির শেয়ারের দাম কমেছে। অবশিষ্ট সবগুলোর দাম বেড়েছে। বস্ত্র খাতের কোম্পানিরগুলোর মধ্যে দুইটি বাদে সবগুলোরই শেয়ারের দাম বেড়েছে। আর ২২টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টিরই শেয়ারের দাম বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৩ হাজার ৫৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১১ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ৩০১ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৩৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে ৬ কোটি ১ লাখ ৩৭ হাজার ২৮৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সষ্ট, ডেল্টা স্পিনিং, বেক্সিমকো, আর এন স্পিনিং, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল ও ন্যাশনাল ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- পুরবী জেনারেল ইন্সুরেন্স, ডেল্টা স্পিনিং, এনসিসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, রিপাবলিক ইন্সুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, আরামিট সিমেন্ট, অগ্নী সিস্টেমস, তাল¬ু স্পিনিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- নর্দান ইন্সুরেন্স, ১ম বিএসআরএস মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, মেরিকো, ৫ম আইসিবি মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, মেঘনা সিমেন্ট, সামিট এলায়েন্স পোর্ট, এপেক্স ফুডস ও এপেক্স টেনারী।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা। লেনদেনকৃত ১৮২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দাম।