ডিএসই ৩০ সূচক অনুমোদন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ মূল্য সূচক অনুমোদন করা হয়েছে। গতকাল ডিএসই’র পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেয়া হয়। এসএন্ডপি কর্তৃক প্রণীত ডিএসই-৩০ এর পাশাপাশি গতকাল ডিএসই ইনডেক্সও (ডিএসইএক্স) অনুমোদন করা হয়। এই ইনডেক্স দুটো আগামী ২৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই-৩০ সূচকে অন্তর্ভূক্ত কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীনফোন, বেক্সিমকো, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মাসিউটিকেলস, সামিট পাওয়ার, ইউনাইটেড ওয়ারওয়েজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসআরএম স্টীল, পদ্মা অয়েল কোম্পানি, পাওয়ার গ্রীড, আরএন স্পিনিং মিলস, ঢাকা ইলেক্ট্রিক সাপ¬াই কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল, খুলনা পাওয়ার কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, পিপলস্ লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেয়া কসমেটিক্স।