দেলদুয়ারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
দেলুদয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
দেলদুয়ার উপজেলায় ফলাফলে প্রথম স্থান দখল করেছে দেলদুয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা উপলক্ষে স্কুলটিতে ছিল উত্সবের আমেজ। সমাপনী পরীক্ষায় ১শ’ ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। জিপিএ-৫ পেয়েছে ২১জন। পাসের হার শতকরা শত ভাগ। বিদ্যালয় ঘুরে দেখা যায় মাত্র ৭টি শ্রেণি কক্ষ রয়েছে। পর্যাপ্ত বেঞ্চ নেই। ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে ক্লাস করে। নেই খেলার মাঠ। ৮শ’ ২৫ জন ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষক-শিক্ষিকা রয়েছেন মাত্র ৯ জন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, জাহাঙ্গীর ফিরোজ, হারুন-অর রশিদ মোল্লা ও ভারপ্রাপ্ত ইউআরসি ইন্সট্রাক্টর সেলিনা আক্তার খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া।