গোবিন্দগঞ্জে দারোগার অপসারণ দাবিতে
থানা ঘেরাও
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার এসআই আব্দুন নুরের অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার কামারদহের চেরাগাড়ী গ্রাম থেকে জামায়াতের গোপন বৈঠকের সময় পুলিশ ৮টি মোটর সাইকেলসহ ৩০ নেতাকর্মী আটক করে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ থানায় গিয়ে আটক মোটর সাইকেলের মধ্যে রওগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের মোটর সাইকেলটি মালিকের জিম্মায় দেয়ার জন্য সুপারিশ করেন। এনিয়ে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুন নূর উপজেলা চেয়ারম্যানের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তার প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও করে।