কালিয়া পৌর আওয়ামী
লীগের সম্মেলন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
নড়াইলের কালিয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহবায়ক কমলাখি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের এমপি মোঃ কবিরুল হক মুক্তি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওছি, কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোল্লা ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান হিরা, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশীদ, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষ প্রমুখ। সম্মেলনে সরদার মুজিবর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।