পদক পেলেন ঝিনাইদহ র্যাবের ক্যাপ্টেন

প্রেসিডেন্ট পদক পেয়েছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এম আশরাফ আলী। চরমপন্থি দমন ও গ্রেফতারে সাহসিকতার পরিচয় দেয়ায় মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদক প্রদান করেন।