ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুলে ক্রীড়ানুষ্ঠান

শতবর্ষ পূর্তি উপলক্ষে গত ২৪ জানুয়ারি ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুলে ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাসিবুর রহমান কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। তিনি বিদ্যালয়ের বর্ধিত তিন তলা ভবন উদ্বোধন করেন। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আলহাজ্ব বেনজীর আহমেদ তাঁর নির্বাচনী এলাকা ধামরাইয়ে উল্লেখযোগ্য সংখ্যক রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কারসহ সার্বিক উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন।