বাহরাইনে নিহত কুমিল্লার মফিজুলের দাফন সম্পন্ন
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০০
বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় বামিশা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মফিজুল ইসলামের (২৮) জানাযা শেষে তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় এক হূদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত জনতার অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। গত ১১ জানুয়ারি বাহরাইনের মুকারকা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয় মফিজুল ইসলাম।
জানাযায়, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান,ইউপি চেয়ারম্যান আহসান হাবিব দুলালসহ বিপুল সংখ্যক জনতা অংশ নেন। গত মঙ্গলবার রাত দেড়টায় তার লাশ বাড়িতে আনা হয়।