সুন্দরগঞ্জে নিয়ম উপেক্ষা করে চলছে শিক্ষক বদলি

উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতিকে উপেক্ষা করে শিক্ষক বদলির করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাযায়,উপজেলা শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান যোগদানের পর থেকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে বদলি করে আসছে। এদিকে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলিজনিত কারণে অন্যত্র চলে গেলে পদটি শূন্য হয়। উক্ত পদটি পূরণের নিমিত্তে কান্ত বাসনিয়া, আঃ আউয়াল, মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুলের ৯ জন সিনিয়র প্রধান শিক্ষক আবেদন করেন। আবেদনগুলোকে গুরুত্ব না দিয়ে শিক্ষা অফিসার নিজের খেয়াল খুশিমত একজন জুনিয়র শিক্ষককে যোগদানের আদেশ দিয়ে শূন্য পদ পূরণ করার পাঁয়তারা করছেন। এব্যাপারে শিক্ষা অফিসারের সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব মহোদয়ের ১৭ জানুয়ারি ৩১৭৫ স্মারকের প্রেক্ষিতে এবং তাদের আদেশে চাচীয়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ বেগমকে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলির আদেশ শুধু বাস্তবায়ন করছি। এহেন অনিয়মতান্ত্রিক বদলির প্রক্রিয়া অব্যাহত থাকায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজ ফুঁসে উঠেছে।