ঝিনাইদহে একইস্থানে বিএনপি আওয়ামী লীগের জনসভা, ১৪৪ ধারা জারি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৩
ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর হাই স্কুল মাঠে বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি জনসভা ডাকায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও সংঘষের্র আশংকায় গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) শোনিত কুমার গায়েন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় বিএনপি চন্ডিপুর স্কুল মাঠে জনসভা ডাকে। একই সময়ে আওয়ামী লীগ সেখানে পাল্টা জনসভার ডাক দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের আশংকায় জেলা প্রশাসক সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চন্ডিপুর স্কুল মাঠ ও আশ-পাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন।