দর্শনায় সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৩
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দামুড়হুদার দর্শনার জয়নগর সীমান্তের সার্কিট হাউসে বিজিবি-বিএসএফ-এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ফরিদউদ্দীন, লে কর্নেল আরমান হোসেন, চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গাজী আসাদুজ্জামান, মেজর মেহেদী হাসান, কুষ্টিয়া সেক্টরের জেড অফিসার মেজর হাসান, এডি সোহরাব হোসেন।