‘বাচ্চু রাজাকার’কে ফিরিয়ে আনতে সব ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পলাতক বাচ্চু রাজাকারকে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিকসহ সব ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে। তার পালানোর সময় যাদের অবহেলা ছিল তাদেরও চিহ্নিত করা হয়েছে। সময় মতো তা সবাইকে জানানো হবে। বুধবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।