দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক পেলেন ড. দিরাজুর রহমান খান

সাহিত্যে বিশেষ অবদানের জন্য আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক পেয়েছেন ড. দিরাজুর রহমান খান। সম্প্রতি দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ পদক দেয়া হয়। গবেষণায় পদকপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন— পশ্চিমবঙ্গের ড. বিবেকানন্দ চক্রবর্তী। তাদের হাতে পুরস্কার তুলে দেন সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শমিতা মান্না। সাহিত্যিক ড. দিরাজুর রহমান খান রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক। —প্রেস বিজ্ঞপ্তি